পুরো আওয়ামী লীগেরই অনুশোচনা নেই: রিজভী

অনলাইন ডেস্ক

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মানুষ চায় কমপক্ষে একবেলা পেট ভরে খাবে। সেই খাবার নিশ্চয়তা যদি না থাকে, রিকশা চালক, সিএনজিওয়ালাদের এক মুঠো চাল কেনার সামর্থ্য যদি না থাকে, তাহলে আন্দোলনের যে আত্মদান, ছাত্র-শ্রমিক-জনতার এবং ১৭ বছরের রাজনৈতিক দলগুলোর যে আত্মদান এটা বৃথা যাবে। কেন এখনো মুদ্রাস্ফীতি হবে? এরপরে অনেক পণ্যে ভ্যাট বসানো হয়েছে।

সোমবার সন্ধ্যায় রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইন্সটিটিউটে আমরা বিএনপি পরিবার কর্তৃক আয়োজিত ২৪ এর গণঅভ্যুত্থানে আহত বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ফটোসাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনার অনুশোচনা নেই, পুরো আওয়ামী লীগেরই অনুশোচনা নেই। যদি তারা দেশপ্রেম, কখনো কোনোদিক থেকে দেশে এসে রাষ্ট্রক্ষমতায় আসে তাহলে তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের শেষ চিহ্নটুকু বাকি রাখবে না। এটা তারা প্রমাণ করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও আরও উপস্থিত আছেন ‘আমরা বিএনপি পরিবার’ এর উপদেষ্টা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights