পুলিশ রেখে মাঠে নামুন, বিএনপির শক্তি টের পাবেন : জয়নুল আবদীন ফারুক

অনলাইন ডেস্ক

আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, বিএনপিকে তুচ্ছতাচ্ছিল্য করছেন। পুলিশ রেখে মাঠে নামুন, বিএনপির শক্তি টের পাবেন। আন্দোলন কত প্রকার দেখিয়ে দেয়া হবে।

বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মির্জা ফখরুলসহ গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে আয়োজিত মানবন্ধনে অংশ নিয়ে এসব কথা বলেন জয়নুল আবদীন।

তিনি অভিযোগ করে বলেন, প্রহসনের নির্বাচন করে এবার বিরোধী দল দমনে তৎপর হয়েছে সরকার। তবে শেষ রক্ষা হবে না। সরকারের সময় ঘনিয়ে আসছে। হামলা-মামলা করে সরকার বিএনপিকে ঘরে বসিয়ে রাখতে পারবে না।
কর্মসূচি পালনে কারো অনুমতির প্রয়োজন নেই জানিয়ে ফারুক বলেন, কালো পতাকাসহ কর্মসূচি পালন করতে বিএনপির কোনো অনুমতির প্রয়োজন নেই, এটা গণতান্ত্রিক অধিকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights