পোষ্য বিড়ালের প্রাণ বাঁচাল ‘বন্ধু’ কুকুর!

অনলাইন ডেস্ক

মোগলির ‘মিউ মিউ’ ডাকা শোনা যাচ্ছিল না। আসলে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে ১০০ ফুট গভীর গর্তে পড়ে গিয়েছিল সে। মরেই যেতে বেচারা মোগলি। কিন্তু বাড়ির আরেক পোষ্য ডাইসি বাঁচিয়ে দিল তাকে। আসলে এই গল্প বিড়াল আর কুকুরের আশ্চর্য বন্ধুত্বের। ঠিক কী ঘটেছিল?

ইংল্যান্ডের দক্ষিণ-পূর্ব কর্নওয়েলের বাসিন্দা মিচেল রোস। সম্প্রতি হারিয়ে যায় তার পোষ্য বিড়াল মোগলি। মিচেল ভেবেছিলেন, মোগলি বোধ হয় কোথায় গিয়ে ঘুমিয়ে পড়েছে। তাই ঘরে ফিরছে না। কিন্ত সেদিন তো বটেই, এমনকি পরের ছয় দিনেও ঘরে ফেরেনি বিড়াল। সপ্তম দিন ভোরে কুকুর ডাইসিকে নিয়ে রাস্তায় হাঁটতে বের হয়েছিলেন মিচেল। হুট করেই একটি জায়গায় থমকে দাঁড়ায় ডাইসি। শব্দ করে ডেকে একটি দিক নির্দেশ করে। ডাইসির নির্দেশ মতো সেদিকে এগিয়ে যান মিচেল। তখনই দেখেন বড় গর্ত। সেই গভীর গর্ত থেকে মোগলির মিউ মিউ মৃদু ডাক শোনা যাচ্ছিল।

দ্রুত উদ্ধারকারী দলকে খবর দেন মিচেল রোস। তারা এসে মোগলিকে উদ্ধার করে। প্রায় মৃত্যুমুখে পৌঁছে গিয়েছিল বিড়ালটি। নেতিয়ে পড়েছিল একদমই। চিকিৎসা ও খাবার দিয়ে ধীরে ধীরে বিড়ালটিকে সুস্থ করে তোলা হয়। গোটা ঘটনার কথা সোশাল মিডিয়ায় জানিয়েছেন শহরের এক পশুপ্রেমী স্বেচ্ছাসেবক সংস্থা। সংবাদ সংস্থা বিবিসিকে দুই পোষ্যের কাহিনি জানাতে গিয়ে মিচেল বলেন, ডাইসি আমার সুপারস্টার। একটি অসাধারণ কুকুর। ডাইসি সাহায্য না করলে গর্তে পড়েই মরতে হত মোগলিকে।
সূত্র- বিবিসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights