পৌর ভবনে অগ্নিকাণ্ডে পুড়েছে টিসিবির পণ্য

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীর পুঠিয়া উপজেলার পুরনো পৌরসভা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় টিসিবির বেশ কিছু পণ্য পুড়ে গেছে। এতে এক লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার রাত একটার দিকে পৌর সদরের পুরানো পৌরসভা ভবনে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে শুক্রবার সকালে পুঠিয়া ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সরোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। সেখানে টিসিবির তেল, মসুরের ডাল ও চাল ছিল। সেগুলো আগুনে নষ্ট হয়ে গেছে। এতে প্রায় ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি বলেন, আমাদের ধারনা বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কারণ যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে একটি ইলেকট্রিক বোর্ড ছিলো। তেল পড়ে ইলেকট্রিক বোর্ডে আশেপাশে ভিজে ছিল। সেই বোর্ডটিও পুড়ে গেছে।

পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক বলেন, ওটাতো পুঠিয়া পৌরসভার পুরনো ভবন। সেখানে অফিসিয়াল কোন কাজকর্ম চলে না। তবে গোডাউন হিসেবে ব্যবহার করা হয়। সেখানে টিসিবির পণ্য রাখা হয়েছিল। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি। কারণ টিসিবির যে পণ্যগুলো আনা হয়েছিল সেগুলো বৃহস্পতিবার ও বুধবার বিক্রি করা হয়েছে। তাই সেখানে খুব বেশি টিসিবির পণ্য ছিল না।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার রাত একটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের কারণ হিসাবে ফায়ার সার্ভিস বলেছে- বৈদ্যুতিক শর্ট সার্কিট এ অগুিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ক্ষয়ক্ষতি পরিমাণ এখনো জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights