প্যারিসে ভাষা শিক্ষা প্রতিষ্ঠান ‘পাঠশালা’র যাত্রা
ফ্রান্স প্রতিনিধি
ফ্রান্সে ফরাসি ভাষা পড়া ও লেখার বাধ্যতামূলক করায় ফ্রান্স প্রবাসীদের কল্যাণে যাত্রা শুরু করেছে ভাষা শিক্ষা প্রতিষ্ঠান ‘পাঠশালা’। প্যারিসের গার্দোনর্দে প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক আব্দুল্লাহ আল হাসানের সভাপতিত্বে ও হাসান আহমদের পরিচালনায় এটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান উবায়দুল্লাহ কয়েছ।
এ উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি সালেহ আহমদ চৌধুরী, ফ্রান্স-বাংলাদেশ বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক শুভ্রত ভট্টাচার্য শুভ, বিডি ফার্নিচারের স্বত্বাধিকারী মিয়া মাসুদ, বাংলা অটো ইকুলের পরিচালক হোসেন সালাম রহমান, কবি ও ছড়াকার লোকমান আহম্মদ আপন, জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হোসেন, সমাজকর্মী এলান খান চৌধুরী, সজিব দৃষ্টি, আজহার উদ্দিন, ছায়েম আহমদ, হারুনুর রশিদ, রুমান দেওয়ান,আব্দুস সালাম, তোফায়েল শিপু, সাদিক আহমদ, রাজু আহমদ রাজ, মিছবাহ উদ্দিন, রায়হান, শাকিল আহমদ শাহপরান, রাহাত আহমদ, হামিদুর রহমান প্রমুখ।
