প্রকাশিত হলো প্রিয়র কণ্ঠে ‘ভেজা কাক’

অনলাইন ডেস্ক
প্রচারে এসেছে সংগীতশিল্পী তৌফিক আহমেদ প্রিয়র নতুন গান ‘ভেজা কাক’।

‘একা ভেজে কাক, ভিজে যাক, ভেজে মন আজ তবে থাক তোমার আর নেই প্রয়োজন’ এমন কথার গানটি শোনা যাচ্ছে শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে।

অটমনাল মুনের কথা সুর ও সংগীতায়োজনে গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন এ এস এম তারেক। মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন প্রিয় ও নন্দিনী ঘোষ চন্দ্র। গানটি প্রযোজনা করেছেন নুসরাত আহমেদ বন্যা ও নিলুফার ইয়াসমিন চাঁদনি।

গানটি নিয়ে প্রিয় বলেন, “এটি নিরেট একটি প্রেমের গান, প্রেমে যে অভিমান থাকে সে অভিমান মাখা ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে এ গানে। মুন ভাই অনেক আগে থেকেই আমার জন্য একটি গানের পরিকল্পনা করছিলেন। গানটি যখন তিনি তৈরি করেন তখন আমাকে ভেবেই তৈরি করেন। যখন প্রথম তার কণ্ঠে গানটি শুনি আমি মুগ্ধ হয়ে যাই। তারপরই গানটি আমার কণ্ঠে ধারণ করি। আশা করি শ্রোতারাও গানটি পছন্দ করবেন।”

প্রিয় জানিয়েছেন, ‘ভেজা কাক’ গান ছাড়াও এ বছর তার বেশ কিছু একক গান প্রচার হবে, যেগুলো তৈরির প্রস্তুতি চলছে। তবে কেবল একক গান নয় নয়, নিজের ব্যান্ড ‘অনুরণ’ নিয়েও পথ চলছেন প্রিয়। ব্যান্ডটি নিয়ে স্টেজ শোতে ব্যস্ত সময় পার করছেন এই শিল্পী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights