প্রচ্ছদ কুড়িগ্রামের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর প্রয়াণ দিবস পালন
কুড়িগ্রাম প্রতিনিধি:
নজরুল শতবর্ষে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন প্রচ্ছদ কুড়িগ্রামের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর প্রয়াণ দিবস উপলক্ষ্যে গানে সুরে কবির প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার সন্ধ্যায় প্রচ্ছদ কুড়িগ্রাম এর হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় বক্তব্য রাখেন- সাংস্কৃতিক সংগঠক ইকবাল হোসেন বাবলা, দুলাল বোস, প্রচ্ছদ কুড়িগ্রামের সভাপতি শ্যামল ভৌমিক, সাধারণ সম্পাদক বিপ্লব তরফদার, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সভাপতি ইমতে আহসান শিলু, বিশিষ্ট নাট্য শিল্পী পার্থ প্রতিম চক্রবর্তী বাবন, রঞ্জিত কুমার দাস প্রমূখ।
আলোচনা শেষে সংগীত পরিবেশন করেন শ্যামলী ভৌমিক, দ্বিপিকা রায়, লিটন দাস সহ অন্যান্যরা।
