প্রতারণার অভিযোগে শাহরুখ-দীপিকার বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক

আইনি জটে বলিউডের দুই তারকা। প্রতারণার অভিযোগে বলিউড সুপারস্টার শাহরুখ খান এবং জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। হুন্দাই আলকাজার গাড়ি সংক্রান্ত এক প্রতারণা মামলায় এই দুই বলিউড তারকা ছাড়াও হুন্দাই মোটরের ছয়জন কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে।

রাজস্থানের ভরতপুর জেলার বাসিন্দা কীর্তি সিং নামের এক ব্যক্তি এই মামলা করেছেন বলে জানা গেছে। মামলার অভিযোগপত্র অনুযায়ী, ২০২২ সালের জুন মাসে কীর্তি সিং হুন্দাই আলকাজার গাড়িটি কিনেছিলেন। তিনি দাবি করেন, গাড়িটি ছিল ত্রুটিপূর্ণ এবং ইচ্ছাকৃতভাবেই ত্রুটিযুক্ত গাড়ি বিক্রি করে তাকে প্রতারিত করা হয়েছে। বহুবার অভিযোগ জানানো সত্ত্বেও গাড়ির সমস্যার সমাধান হয়নি বলে দাবি করেন তিনি। তিনি জানান, ‘এটি আমার পরিবারকে জীবনের ঝুঁকিতে ফেলেছে।’

কীর্তি সিংয়ের অভিযোগ, শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন হুন্দাইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কোম্পানির ত্রুটিপূর্ণ গাড়ির প্রচার ও ব্র্যান্ডিংয়ে অংশ নিয়েছেন। এই কারণে তাদেরকেও অভিযুক্ত হিসেবে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এদিকে ১৯৯৮ সাল থেকে হুন্দাইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ খান। অন্যদিকে ২০২৩ সালে কোম্পানিটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হন দীপিকা।

কীর্তি সিং জালিয়াতির বিষয়টি নিয়ে আদালতে অভিযোগ করেছিলেন। এরপর, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ২-এর নির্দেশে, মথুরা গেট থানায় একটি আবেদনের মাধ্যমে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে কীর্তি সিংয়ের অভিযোগের প্রেক্ষিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights