প্রতিদ্বন্দ্বিতা হবে লাঙ্গলের সঙ্গে কেটলির

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-১৮ আসনে আওয়ামী লীগ থেকে ‘কনসেশন’ পেয়েছে জাতীয় পার্টি-জাপা। পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের স্ত্রী শেরীফা কাদের এখানে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। বর্তমান এমপি হাবিব হাসানকে এ আসনে নৌকা প্রতীক নিয়ে লড়ার জন্য মনোনীত করেছিল। জাপার সঙ্গে দলের রফা হওয়ায় তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জোরালোভাবে ভোটের মাঠে রয়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্পবিষয়ক সম্পাদক খসরু চৌধুরী সিআইপি। স্থানীয় ভোটারদের ধারণা, এ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে লাঙ্গলের সঙ্গে কেটলির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights