প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান

অনলাইন ডেস্ক
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকলের অভিযোগ উঠেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার জন্য প্রতিমন্ত্রীর দপ্তর থেকে অনুরোধ জানানো হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে ০১৮২৬০৯৫৩১৮ নম্বর থেকে প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে অথবা তাঁর আত্মীয় পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তি, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের কাছে ফোন করা হচ্ছে। এসব ফোনকলের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে ব্যক্তিগত বা প্রশাসনিক সুবিধা দেওয়ার আশ্বাস দেওয়া হচ্ছে।

মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, প্রতিমন্ত্রী কিংবা তাঁর দপ্তরের পক্ষ থেকে এ ধরনের কোনো ফোনকল বা ব্যক্তিগত সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় না। এ ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণ প্রতারণামূলক এবং আইনত দণ্ডনীয় অপরাধ।

বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করে ইতোমধ্যে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ ধরনের ফোনকল বা প্রলোভনে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতারণামূলক এ ধরনের কোনো কর্মকাণ্ড সম্পর্কে তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights