প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে ইবি শিক্ষকদের মানববন্ধন

ইবি প্রতিনিধি:
সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত ‘বৈষম্যমূলক প্রজ্ঞাপন’ প্রত্যাহার এবং পূর্বের পেনশন স্কিম চালু রাখার দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক সমিতির নেতারা।

রবিবার (২৬ মে) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য পূর্বের পেনশন স্কিম চালু রাখা এবং পেশাগত সুযোগ-সুবিধা সম্বলিত একটি স্বতন্ত্র বেতন কাঠামো প্রবর্তনের দাবি জানানো হয়।

মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমান। এছাড়া সংগঠনটির সাবেক সভাপতি অধ্যাপক ড. এমতাজ উদ্দীন, অধ্যাপক ড. মিজানূর রহমান, অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ওয়ালীউল্লাহ, অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, শাপলা ফোরামের সভাপতি পরেশ চন্দ্র বর্মন, সাবেক সভাপতি অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলামসহ বিভিন্ন সংগঠনের শিক্ষক নেতা ও বিভিন্ন বিভাগের প্রায় দেড় শতাধিক শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, ২০১৫ সালে যারা ষড়যন্ত্র করেছিল, বর্তমানে সার্বজনীন পেনশনের ক্ষেত্রেও তারাই ষড়যন্ত্র করছে। তারা চায় বিশ্ববিদ্যালয়ে যেন মেধাবী শিক্ষকরা না আসে। কারণ মেধাবীদের সাথে তারা যুক্তিতে পারে না। তাই তারা চায় বিশ্ববিদ্যালয়ে যত অযোগ্য শিক্ষক আসবে বিশ্ববিদ্যালয়গুলো ততো নিয়ন্ত্রণ করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights