প্রত্যাহার হওয়া মামলার আইনি বৈধতা নিয়ে আপিল করার অনুমতি পেলেন ড. ইউনূস

অনলাইন ডেস্ক
মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অভিযোগ গঠনের বৈধতা এবং মামলাটি বাতিল চেয়ে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) মঞ্জুর করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে আপিল শুনানির জন্য ১৯ নভেম্বর দিন রেখেছেন।

সোমবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো.আসাদুজ্জামান। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী একেএম ফজলুল হক।

দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে গত বছরের ৩০ মে মামলাটি দায়ের করেন। গত ১২ জুন ওই মামলায় ড. ইউনূসসহ ১৪ জনের নামে অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন।
এ অবস্থায় অভিযোগ গঠনের বৈধতা নিয়ে মামলার কার্যক্রম বাতিল চেয়ে ড. ইউনূসসহ সাতজন হাইকোর্টে আবেদন করেন। এ আবেদনের ওপর গত ১১ জুলাই শুনানি শেষ হয়। পরে গত ২৪ জুলাই বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ আবেদন খারিজ করে আদেশ দেন। এর বিরুদ্ধে লিভ টু আপিল করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights