প্রথম সেশনের নিয়ন্ত্রণ দক্ষিণ আফ্রিকার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে সিরিজের শেষ টেস্টের প্রথম দিনে দারুণ শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। টস জিতে ব্যাটিংয়ে নেমে এইডেন মার্করাম ও ডি জর্জি বড় জুটির পথে এগোচ্ছিলেন।

৬৯ রানে মার্করামকে হারালেও প্রথম সেশনটি পুরোপুরি নিয়ন্ত্রণে রাখে প্রোটিয়ারা। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ১ উইকেটে হারিয়ে করে ১০৯ রান।
তাইজুলের হাওয়ায় ভাসানো বলে ডাউন দ্য উইকেটে এসে মুমিনুলের হাতে ক্যাচ তুলে দেন মার্করাম। অবশ্য এর আগেও একটা সুযোগ পেয়েছিল বাংলাদেশ। হাসানের বলে ডি জর্জির ক্যাচ মিস করেন অভিষিক্ত উইকেটকিপার মাহিদুল ইসলাম অঙ্কন।
প্রথম সেশনে খেলা হয়েছে ২৮ ওভার। ৪৯ রানে অপরাজিত আছেন ডি জর্জি, ২৩ রান নিয়ে ব্যাটিং করছেন ত্রিস্তান স্টাবস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights