প্রধান উপদেষ্টার এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক হলেন লামিয়া মোরশেদ

অনলাইন ডেস্ক

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক হিসেবে নিয়োগ পেয়েছেন ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক (ইডি) লামিয়া মোরশেদ।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে প্রধান উপদেষ্টার মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন তিনি।
তিনি সরকারের সিনিয়র সচিব পদমর্যাদা ও অন্যান্য সুবিধা পাবেন।

একই সঙ্গে এতদিন এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আখতার হোসেনের সঙ্গে চুক্তিভিক্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।

২০০৬ সালে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের সেক্রেটারিয়েট ইউনূস সেন্টার গঠনের পর থেকেই এর নির্বাহী পরিচালকের পদে আছেন লামিয়া মোরশেদ।

১৯৯৪ সালে গ্রামীণ ট্রাস্টে যোগ দিয়েছিলেন লামিয়া। এই ট্রাস্টের অধীন গ্রামীণ হেলথকেয়ারে কাজ করেছেন ২৩ বছর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights