প্রধান উপদেষ্টার জাপান সফরে ৭‌টি সমঝোতা স্মারক সই হবে: পররাষ্ট্র সচিব

অনলাইন ডেস্ক

চার‌ দিনের সফরে জাপান যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাতে তিনি টো‌কিওর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। এই সফরে সাত‌টি সমঝোতা স্মারক সই করবে দুই দেশ।

আজ সোমবার প্রধান উপদেষ্টার সফর নি‌য়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়ো‌জিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী। তিনি জানান, এ সফরে জাপানের কাছে এক বিলিয়ন ডলার বাজেট সহায়তা চাইবে বাংলাদেশ।

ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন, আগামী ২৮-৩১ মে জাপান সফর করবেন প্রধান উপদেষ্টা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights