প্রধান বিচারপতির নেওয়া পদক্ষেপে রাষ্ট্রপতির প্রশংসা

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এ সময় সুপ্রিম কোর্টের ২০২৩ সালের বার্ষিক প্রতিবেদন রাষ্ট্রপতির হাতে তুলে দেন তিনি।

সাক্ষাতের সময় প্রধান বিচারপতির সঙ্গে বার্ষিক প্রতিবেদন প্রস্তুত সংক্রান্ত জাজেস কমিটির অন্যতম সদস্য আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম, রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব নসিমুল গনি এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার দুপুর আড়াইটায় বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বলে সুপ্রিম কোর্টের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, পারস্পরিক কুশলাদি বিনিময় শেষে প্রধান বিচারপতি নিজের দায়িত্বগ্রহণের পর থেকে বিচার বিভাগের সার্বিক মানোন্নয়নে তার নেওয়া পক্ষেপ সমূহের অগ্রগতি রাষ্ট্রপতিকে অবহিত করেন। এছাড়া সুপ্রিম কোর্টের সার্বিক কার্যক্রম ও বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে জানান প্রধান বিচারপতি। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলর গঠনের বিষয়েও রাষ্ট্রপতিকে জানান তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি প্রধান বিচারপতির নেওয়া পদক্ষেপের প্রশংসা করেন। বিচার বিভাগ সংস্কারের এই উদ্যোগসমূহের কারণে আগামী দিনগুলোতে প্রধান বিচারপতির নেতৃতে বাংলাদেশের বিচার বিভাগ এদেশের বিচারপ্রার্থী জনগণের ন্যায়বিচার প্রাপ্তির অধিকার নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights