প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব রুমনের মামার দাফন সম্পন্ন

বিশেষ প্রতিনিধি, বগুড়া :

প্রধানমন্ত্রী তারেক রহমানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের মামা ও জাকের পার্টির কেন্দ্রীয় নেতা শফিকুল ইসলাম সাজুর জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) বাদ জুমা বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় উপস্থিত ছিলেন মরহুমের ভাগ্নে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, বগুড়া-৬ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন ও বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদসহ অন্যরা।

মরহুম সাজু ব্রিটিশবিরোধী আন্দোলনের কৃষক নেতা প্রজাবন্ধু মৌলভী রজিব উদ্দিন তরফদারের নাতি। জানাজা শেষে তার মরদেহ বগুড়া শহরের নামাজগড় আঞ্জুমান গোরস্থানে দাফন করা হয়।

এর আগে, বৃহস্পতিবার দুপুরে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭২ বছর বয়সে মারা যান প্রবীণ এই রাজনীতিবিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights