প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে তারাগঞ্জে লোকে লোকারণ্য

নিজস্ব প্রতিবেদক, রংপুর
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমণ উপলক্ষে দলে দলে মানুষ আসছে তারাগঞ্জ ওয়াকফ এস্টেট কলেজ মাঠে। সকাল থেকেই তারাগঞ্জ বাদেও রংপুরসহ আশপাশের জেলাগুলোর মানুষ প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে আসছেন।

রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের নৌকা প্রার্থী আহসানুল হক চৌধুরী ডিউকের নির্বাচনী প্রচারণায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। বেলা ১১ টায় তারাগঞ্জের নির্বাচনী প্রচারণ শেষে তিনি মিঠাপুকুরের জায়গীরহাটে পথসভায় বক্তব্য রাখবেন। এরপর তিনি পীরগঞ্জ উপজেলায় শ্বশুর বাড়ি জয় সদনে যাবেন। সেখানে তিনি তার স্বামী ড. ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করবেন। মধ্যাহ্ন ভোজের পর তিনি পীরগঞ্জ আওয়ামী লীগের প্রার্থী ড. শিরীন শারমিন চৌধুরীর নির্বাচনী প্রচারণায় যোগ দেবেন।

রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের নৌকা প্রার্থী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আহসানুল হক চৌধুরী ডিউক বলেন, প্রধানমন্ত্রীর আগনে উপলক্ষে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights