প্রধানমন্ত্রীর ট্রাফিক সিগনাল মেনে চলাচল বিরল দৃষ্টান্ত: মেয়র সাঈদ খোকন

প্রধানমন্ত্রীর গাড়িবহর চলাকালে রাস্তা বন্ধের চিরচারিত নিয়ম ভেঙে দেওয়ায় তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাঈদ খোকন বলেন, সাধারণত কোনো সড়ক দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর গেলে আগ থেকেই সেই সড়কে যানবাহন চলাচল ও পথচারী পাড়াপাড় বন্ধ করে দেওয়া হতো। এতে সড়কে চলাচল করা মানুষ চরম ভোগান্তিতে পড়তেন।

এখন সেই চিরাচরিত নিয়ম পাল্টে দিয়েছেন দেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। নগরের যানজট নিরসন, ট্রাফিক সিগন্যাল মেনে যাতায়াত করার যে উদ্যোগ, এটি নগর ব্যবস্থাপনায় খুবই ইতিবাচক পরিবর্তন। আশাকরি ঢাকা শহর যানজট মুক্ত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগ সফল হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights