প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে চট্টগ্রাম ওয়াসার অনুদান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চল টানা ভারী বর্ষণ ও বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় চট্টগ্রাম ওয়াসার পক্ষ হতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে পাঁচ লাখ টাকার অনুদান দেওয়া হয়েছে।

সোমবার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বরাবর চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম পে-অর্ডার মূলে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুকূলে টাকাগুলো প্রদান করেন।

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম বলেন, এই অনুদান কেবল আর্থিক সহোযোগিতা নয়, এটি বন্যা কবলিত দুর্গত মানুষের প্রতি চট্টগ্রাম ওয়াসার সামাজিক ও মানবিক দায়বদ্ধতার প্রতিফলন।

তিনি বলেন, আমরা মনে করি, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে ক্ষয়ক্ষতি কাটিয়ে ক্ষতিগ্রস্ত মানুষদের দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights