প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে রংপুরে জেলা যুবলীগের শোভাযাত্রা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে রংপুরে শোভাযাত্রা করেছে জেলা যুবলীগ। শুক্রবার বিকালে ‘শেখ হাসিনা : দুর্গম পথের নির্ভীক যাত্রী’ শীর্ষক শোভাযাত্রাটি জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা যুবলীগের সভাপতি লহ্মীন চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি।

শোভাযাত্রা শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি বলেন, যারা মুক্তিযুদ্ধে পরাজয়কে মেনে নিতে পারেনি, তারাই স্বাধীনতার পর বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। তারা দেশকে উল্টোপথে নিয়ে যেতে চেয়েছিল। ১৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশে মুক্তিযুদ্ধ-মুক্তিযোদ্ধাদের প্রত্যাবর্তন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights