প্রশান্ত মহাসাগরে জাহাজে বোমা হামলা করল যুক্তরাষ্ট্র, নিহত ৪

অনলাইন ডেস্ক

পূর্ব প্রশান্ত মহাসাগরে আরেকটি জাহাজে বোমা হামলা চালিয়ে চারজনকে হত্যা করেছে মার্কিন বাহিনী। এবারও মাদক চোরাচালানের অভিযোগে হামলাটি করা হয়। বৃহস্পতিবার হোয়াইট হাউসের বরাতে এখবর জানিয়েছে আল-জাজিরা।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বুধবার রাতে এক্স-তে এক পোস্টে বলেছেন, আরেকটি মাদক-পাচারকারী জাহাজে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এতে চারজন পুরুষ মাদক-সন্ত্রাসী জাহাজে নিহত হয়েছে। একটি চিহ্নিত সন্ত্রাসী সংগঠন দ্বারা জাহাজটি পরিচালিত হচ্ছিল।

তিনি হামলার সঠিক অবস্থান উল্লেখ করেননি। তবে বলেছেন, পূর্ব প্রশান্ত মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায় অভিযানটি হয়েছে। হেগসেথ হামলার আকাশ ফুটেজ পোস্ট করে বলেন, অন্য সব জাহাজের মতো এই জাহাজটিও আমাদের গোয়েন্দা তথ্য অনুসারে অবৈধ মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ছিল। একটি পরিচিত মাদক পাচারের পথ ধরে চলাচল করছিল এবং মাদক বহন করছিল।

উল্লেখ্য, মাত্র কয়েকদিন আগে এই অঞ্চলে তিনটি পৃথক জাহাজে ১৪ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করার পর নতুন হামলা হলো। হামলাটি এমন এক সময়ে ঘটে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এশিয়ার তিন দেশ সফরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights