‘প্রস্তাবিত আইন অনুযায়ী হরমুজের দায়িত্বে থাকবে ইরানি সেনাবাহিনী’

অনলাইন ডেস্ক

ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজির মতে, প্রস্তাবিত একটি আইনের অধীনে হরমুজ প্রণালী ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে ইরানের সেনাবাহিনী।

ইরানের একটি রাষ্ট্রীয় টেলিভিশনকে এ কথা জানিয়েছেন ইব্রাহিম আজিজি।

ইব্রাহিম আজিজি জানান, ইরানের সশস্ত্র বাহিনী ইতোমধ্যেই এই প্রণালীটির নিয়ন্ত্রণে রয়েছে এবং তারা ‘শত্রু জাহাজ’ চলাচল নিষিদ্ধ করার চেষ্টা করছে।

তিনি আরও যোগ করেন, প্রস্তাবিত এই আইনে অর্জিত লভ্যাংশ বা মুনাফা ইরানি রিয়ালে গ্রহণ করার রূপরেখা দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালি বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। এই পথ দিয়েই বিশ্বের বড় অংশের তেল ও গ্যাস পরিবাহিত হয়। পাশাপাশি সার উৎপাদনের প্রয়োজনীয় কাঁচামাল পরিবহনেও এই পথের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে রুটটি বন্ধ হয়ে যাওয়ায় সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ছে এবং আন্তর্জাতিক বাজারে সারের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।

সূত্র : আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights