প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে হলে পরিবেশের উন্নয়ন করতে হবে : আব্দুস সালাম

নিজস্ব প্রতিবেদক
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম বলেছেন, ভূমিকম্প, বজ্রপাতসহ প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে হলে পরিবেশের উন্নয়ন করতে হবে। এজন্য সরকার পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে।

বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে বিসিআরসি’র উদ্যোগে অনুষ্ঠিত “পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও মৌসুমী ফল উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব বলেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এই আয়োজন।

তিনি আওি বলেন, আগামীতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ছাদ কৃষির জন্য পুরস্কৃত করা হবে।

আব্দুস সালাম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা দক্ষিণ সিটিতে ডেঙ্গু প্রতিরোধে আমরা আগাম কর্মসূচি নিয়েছি। বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে।
পরিবেশের উন্নয়নে বেশি করে গাছ লাগানোর প্রয়োজনীয়তাও তুলে ধরেন আব্দুস সালাম।

আয়োজক সংগঠনের সভাপতি আলী আশরাফ আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ও অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, জাসাসের সাবেক সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল হক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights