প্রাথমিকে শিক্ষক নিয়োগে খাগড়াছড়ি জেলার চূড়ান্ত ফল প্রকাশ

অনলাইন ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত প্রাথমিক শিক্ষা বিভাগের সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন ৩৩৭ জন।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সহকারী শিক্ষক পদে নিয়োগের লক্ষ্যে গত ৮ এপ্রিল অনুষ্ঠিত লিখিত পরীক্ষা এবং ২ থেকে ৫ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চূড়ান্তভাবে ৩৩৭ জনকে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়েছে’।
‘নির্বাচিত প্রার্থীদের ৬ অক্টোবরের পরিষদ সভার অনুমোদনক্রমে অনতিবিলম্বে নিয়োগ আদেশ জারি করা হবে’।

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর দেখতে এখানে ক্লিক করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights