প্রিন্স লুকে শাকিব খান, পর্দায় নতুন রূপ

অনলাইন ডেস্ক
শাকিব খান অভিনীত নতুন সিনেমা প্রিন্স ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতারা। রবিবার সন্ধ্যায় প্রকাশিত হয়েছে সিনেমাটির মোশন পোস্টার। এই পোস্টারেই প্রথমবার প্রিন্স লুকে ধরা দিলেন শাকিব খান।

১৬ সেকেন্ডের মোশন ফার্স্ট লুকে শাকিব খানকে দেখা গেছে বিধ্বংসী রূপে। মুখভর্তি দাড়ি, লম্বা চুল, চোখে সানগ্লাস, পরনে কালো গাউন। হাতে রয়েছে ইউনিক ডিজাইনের একটি মিউজিক্যাল বন্দুক। সামনে আকাশে উড়তে থাকা একটি হেলিকপ্টারের দিকে তাক করা অস্ত্র যেন পুরোপুরি গ্যাংস্টার চরিত্রের ইঙ্গিত দেয়।

প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস তাদের ফেসবুক পেজে পোস্টারটি শেয়ার করে লিখেছে, সে ক্ষমতার পেছনে ছোটে না, ক্ষমতাই তাকে অনুসরণ করে। অন্যদিকে শাকিব খান নিজের ফেসবুক পেজে পোস্টারটি শেয়ার করে লিখেছেন, একটা শহর, একটা উপাখ্যান, প্রিন্সের আগমনে এবার কাঁপবে সারা দেশ।

জানা গেছে নব্বইয়ের দশকের অ্যাকশনধর্মী গল্পে নির্মিত হচ্ছে প্রিন্স। সিনেমাটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। এতে অ্যাকশনের পাশাপাশি থাকছে রোমান্টিক একটি গল্প। সে কারণেই মোশন পোস্টারে ব্যবহার করা হয়েছে মিউজিক্যাল বন্দুক।

এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন বাংলাদেশের তাসনিয়া ফারিণ, পশ্চিমবঙ্গের জ্যোতির্ময়ী কুণ্ডু। বিভিন্ন চরিত্রে আরও রয়েছেন নাসির উদ্দিন খান, এজাজুল ইসলাম, ইন্তেখাব দিনার। ইতোমধ্যে বাংলাদেশ ও শ্রীলঙ্কায় সিনেমাটির দুই লটের শুটিং শেষ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights