প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ম্যাচ খেলার ইতিহাস মিলনারের

স্পোর্টস ডেস্ক

ব্রেন্টফোর্ডের বিপক্ষে মাঠে নামার সঙ্গে সঙ্গে ইতিহাসের পাতায় নিজের নাম লিখলেন জেমস মিলনার। এই ৪০ বছর বয়সী ইংলিশ মিডফিল্ডার গ্যারেথ ব্যারিকে ছাড়িয়ে প্রিমিয়ার লিগে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন। ইউরোপের শীর্ষ লিগে মিলনারের মোট ম্যাচ সংখ্যা এখন ৬৫৪।

মিলনার দীর্ঘ ক্যারিয়ারে ছয়টি ক্লাবের জার্সি গিয়েছেন, যার মধ্যে সবচেয়ে বেশি খেলেছেন লিভারপুলের হয়ে — আট বছরে ৩৩২টি ম্যাচ। এছাড়া ম্যানচেস্টার সিটি (১৪৭), অ্যাস্টন ভিলা (১০০), নিউক্যাসল (৯৪), লিডস ইউনাইটেড (৪৮) এবং ব্রাইটন (৩৫) ক্লাবে তিনি মাঠে নেমেছেন।

প্রিমিয়ার লিগে মিলনার তিনটি শিরোপা জিতেছেন; দুটি ম্যানচেস্টার সিটি এবং একটি লিভারপুলের হয়ে ইউর্গেন ক্লপের অধীনে। এখনও ৪০ বছর বয়সেও ব্রাইটন এর গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে তার ভূমিকা অপরিহার্য।

রেকর্ড তালিকায় মিলনারের ঠিক পরেই আছেন রায়ান গিগস (৬৩২ ম্যাচ), ফ্রাঙ্ক ল্যাম্পার্ড (৬০৯), ডেভিড জেমস (৫৭২) এবং অন্যান্য কিংবদন্তিরা।

মিলনার কেবল মাঠে উপস্থিতই ছিলেন না, কার্যকরও ছিলেন। প্রিমিয়ার লিগে তিনি ৫৬ গোল এবং ৯০ অ্যাসিস্ট করেছেন। ১৬ বছর ৩৫৬ দিনের বয়সে লিডস ইউনাইটেডের হয়ে প্রথম গোল করার পর তিনি প্রিমিয়ার লিগে সবচেয়ে কনিষ্ঠ গোলদাতার রেকর্ড গড়েছিলেন।

ইএসপিএন-এর বিশ্লেষণ অনুযায়ী, প্রিমিয়ার লিগে মিলনার মোট ৩৮,৩৬১ মিনিট খেলেছেন, যা প্রায় ২৬.৬ দিন সমান। খেলোয়াড় হিসেবে তিনি ক্যারিয়ারের প্রতিটি ম্যাচে গড়ে ৮.২৯ কিমি (৫.১৫ মাইল) দৌড়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights