প্রেমের টানে রংপুর এসে আটক ভারতীয়
প্রেমের টানে রংপুরের হারাগাছে এসে আটক হয়েছেন সোহেল আলী (৩২) নামে ভারতীয় যুবক। তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কলকলিতলা গ্রামের মরজেম মণ্ডলের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হারাগাছের সারাই উল্লাপাড়া গ্রামের এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে সোহেলের। প্রেমিকার সঙ্গে দেখা করতে তিনি শুক্রবার রাতে হারাগাছ আসেন। অপরিচিত ও রাতে ঘোরাঘুরি করায় স্থানীয়দের সন্দেহ হলে তাকে আটক করেন। খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল তাকে ক্যাম্পে নিয়ে যায়। পরে রবিবার হারাগাছ থানায় হস্তান্তর করে। হারাগাছ থানার ওসি মমিনুল ইসলাম সোহেল জানান, আইনি প্রক্রিয়া শেষে ভারতীয় যুবককে বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশে হস্তান্তর করা হয়েছে।
