প্রেস ইনস্টিটিউট জার্নালিজম এ্যালামনাই এসোসিয়েশনের অভিষেক

অনলাইন ডেস্ক

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট জার্নালিজম এ্যালামনাই এসোসিয়েশনের (পিবজা) অভিষেক অনুষ্ঠিত হয়েছে। অত্যন্ত আনন্দঘন পরিবেশে গত ১৬ ফেব্রুয়ারি মেহেরপুরে ঐতিহাসিক মুজিবনগরে ‘ফ্যামিলি ডে’ অনুষ্ঠানের মাধ্যমে অভিষেক ঘটে সংগঠনটির।

এ দিন বিকালে সংগঠনের সাধারণ সম্পাদক ডা. রথীন্দ্রনাথ সরকারের সঞ্চালনায় ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথি হিসেবে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন পিবজার অভিষেক এবং স্মরণিকার মোড়ক উন্মোচন করেন।

দিনব্যাপী মুজিব নগর কমপ্লেক্স ছিল পিবজা সদস্যদের পদচারণায় মুখরিত। অনুষ্ঠানমালায় ছিল বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা, মেহেরপুর শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহণে নৃত্য পরিবেশন, খেলাধুলা, র‌্যাফেল ড্র। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট রুহি শামসাদ আরা। এছাড়া দৈনিক জবাবদিহি পত্রিকার সৌজন্যে দিনব্যাপী চলতে থাকে নানা ধরনের পিঠা ও গুড় দুধ মালাইয়ের চা আপ্যায়ন।
অনিচ্ছাকৃত ভুলত্রুটি, সীমাবদ্ধতাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য সবার প্রতি অনুরোধ জানান আয়োজক কমিটির সদস্য সচিব কৃষিবিদ বশিরুল ইসলাম। এ ধরনের মিলনমেলা পিবজা পরিবারের মধ্যে পারস্পরিক বন্ধন, ঐক্য, সংহতি আরও দৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights