ফতুল্লায় ঝুটের গোডাউনে আগুন

অনলাইন ডেস্ক

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ঝুটের গোডাউনে আগুন লেগেছে। বুধবার দুপুর পৌনে ১২টার দিকে কুতুবপুরের পূর্ব দেলপাড়া পেয়ারা বাগান এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে পুরো কারখানা ও ঝুটের গোডাউন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।
আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মিরন মিয়া জানান, ফতুল্লায় একটি ঝুটের গোডাউনে আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। আমাদের চারটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights