ফরিদপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টুর (৫০) বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার সকাল ১১ টায় দুদকের ফরিদপুরের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক খালিদ হোসাইন বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

মেহেদী হাসান মিন্টু ফরিদপুর সদর উপজেলার ৫নং ডিগ্রিরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান। এছাড়া সে একই উপজেলার আইজউদ্দিন মাতুব্বরের ডাঙ্গী গ্রামের মৃত মো. হাবিবুর রহমানের ছেলে।

দুদক সূত্রে জানা গেছে, অবৈধ উপায়ে ১ কোটি ৭ লক্ষ ৪৮ হাজার ১৭২ টাকা অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় দুদক এ মামলাটি রুজু করে। যার মামলা নং-০৩।
ফরিদপুরের দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক রেজাউল করিম জানান, ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টুর স্থাবর ও অস্থাবর ১ কোটি ৭ লক্ষ ৪৮ হাজার ১৭২ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক এ মামলাটি দায়ের করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights