ফরিদপুরে কলেজশিক্ষার্থী রুমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রুমা সুলতানাকে পাশবিক নির্যাতন করে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীর বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে সরকারি রাজেন্দ্র কলেজর শহর ক্যাম্পাসে শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কর্মসূচি পালন করা হয়।

রাজেন্দ্র কলেজের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবরার নাদিম ইতুর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ এস এম আব্দুল হালিম, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান সন্তোষ কুমার বাগচী, সহকারী অধ্যাপক ইয়াদ আলী, আলমগীর হোসেন, রফিকুল ইসলাম, সাধারণ শিক্ষার্থী মামুন রহমান, সাবিকুন নাহার, নিরব ইমতিয়াজ শান্ত প্রমুখ। এ সময় প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights