ফরিদপুরে জেলা পুলিশের উদ্যোগে নারী দিবস পালন

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভায় আয়োজন করে জেলা পুলিশ। বৃহস্পতিবার বেলা ১০টায় পুলিশ লাইনস থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি পুলিশ সুপার কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় ঘুরে পুনরায় পুলিশ লাইনসে গিয়ে শেষ হয়।

পরে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এমদাদ হুসাইন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অবস) আবদুল্লাহ বিন কালাম, নারীনেত্রী শিপ্রা রায়, আসমা আক্তার মুক্তা, শিপ্রা গোস্মামী। র‌্যালি ও আলোচনা সভায় পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights