ফরিদপুরে বিএনপির অবস্থান কর্মসূচি পালন

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা ও মহানগর বিএনপি। শনিবার বিকেল চারটায় স্থানীয় অম্বিকা হলের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।

এসময় বক্তব্য রাখেন বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু, সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সদস্য সচিব একে এম কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গী, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।

আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, দেলোয়ার হোসেন দিলা, মিজানুর রহমান মিনান, সামছুল আরেফিন সাগর, মহিলা নেত্রী নাজরিন রহমান, বিলকিস ইসলাম, যুবদল নেতা বেনজির আহমেদ তাবরিজ। অবস্থান কর্মসূচিতে জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights