ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

ফরিদপুর প্রতিনিধি
বিভিন্ন অজুহাতে অস্থির হয়ে উঠা ডিমের দাম সহনীয় পর্যায়ে ফিরিয়ে আনতে ফরিদপুরের বিভিন্ন ডিমের পাইকারী ও খুচরা দোকানে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসন ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডিমের দাম বেশি রাখা, ডিমের ক্রয়-বিক্রয় রশিদ না থাকা, মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করার অপরাধে মেসার্স মিথুন স্টোরকে ৫ হাজার এবং মেসার্স বাঁধন স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক, জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ, স্যানিটারি ইন্সপেক্টর মোঃ বজলুর রশিদ খান উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মারিয়া হক জানান, জেলা প্রশাসনের সহযোগিতায় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights