ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ আটক ১৫

ফরিদপুরের মাদকের ঘাঁটি হিসাবে পরিচিত শহরের লক্ষীপুর এলাকার লাশ কাটা ঘর বস্তিতে অভিযান চালিয়েছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী। বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার ভোর ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

অভিযানের সময় মাদক সম্রাজ্ঞী হিসাবে পরিচিত শিল্পি বেগমের ঘরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা, বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় বস্তির অন্যান্য ঘরে অভিযান চালিয়ে ৪৬ কেজি গাঁজা, ৩৩৭ পিস ইয়াবা, ২১১ পুরিয়া হেরোইন, ২ বোতল বিদেশি মদ এবং দেশীয় ৬১টি অস্ত্র উদ্ধার করা হয়।

মাদক বিক্রির সাথে জড়িত নারী-পুরুষসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকসহ গ্রেপ্তারকৃতদের কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়। যৌথ বাহিনী জানায়, মাদকের বিরুদ্ধে তাদের এ অভিযান চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights