ফারিয়া তুমি সত্যিই জিতেছো : পিয়া জান্নাতুল

অনলাইন ডেস্ক
পিয়া জান্নাতুল ও শবনম ফারিয়া। ছবি : অভিনেত্রী পিয়া জান্নাতুলের ফেসবুক পেজ থেকে নেওয়া

আবারও বিয়ে করেছেন ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। গণমাধ্যমে বিয়ের বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

শুক্রবার বাদ আসর দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বিয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেন থেকে শুরু করে শবনমের কাছের মানুষেরা অভিনন্দন জানিয়েছেন তাকে।

মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুলও এক পোস্টে ফারিয়াকে অভিনন্দন জানান।

ফারিয়ার সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বিবাহিত জীবনে স্বাগতম, ফারিয়া ও তানজিম। গত কয়েক মাসে আমি দেখেছি, ফারিয়ার প্রতি কী সম্মান দেখায় তানজিম। তার ব্যাগ বা ওড়না কোনো দ্বিধা ছাড়াই বহন করে, যখনই প্রয়োজন হয় তখনই পাশে থাকে।’

তিনি আরও বলেন, ‘আমার কাছে ভালোবাসা মানে হলো সম্মান, আর ফারিয়া, তুমি সত্যিই জিতেছো তানজিমকে পেয়ে। তোমাদের দু’জনের জীবনে থাকুক অফুরন্ত ভালোবাসা, হাসি আর সুখের মুহূর্ত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights