ফিলিং স্টেশনে ট্যাংকি খুলে জোরপূর্বক তেল নেওয়াকে কেন্দ্র করে সাংবাদিকের উপর উত্তেজিত

ষ্টাফ রিপোটার, ঝিনাইদহঃ
ঝিনাইদহের কালীগঞ্জ কোটচাঁদপুর রোডের এস আর ফিলিং স্টেশনে ট্যাংকি খুলে জোরপূর্বক তেল নেওয়াকে কেন্দ্র করে সাংবাদিকের উপর উত্তেজিত হয় এক যুবক। এ ঘটনায় ওই যুবক সাংবাদিককে মারধর ও প্রাণনাশের হুমকির দেয়। এ ঘটনাই ওই সাংবাদিক স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৭নং রায়গ্রাম ইউনিয়নের দুলাল মুন্দিয়া গ্রামের বাসিন্দা সাংবাদিক মেহেদী হাসান ফিরোজ (৪০) রবিবার (৫ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে কালীগঞ্জের এসআর ফিলিং স্টেশনে মোটরসাইকেলে তেল নিতে যান। এ সময় শিবনগর এলাকার সাবেক কমিশনার মার্জেদ হোসেনের ছেলে তারিকুল ইসলাম বিপ্লব (৩৮) মোটরসাইকেলের খালি ট্যাংকি হাতে নিয়ে সিরিয়াল ভঙ্গ করে জোরপূর্বক তেল নেওয়ার চেষ্টা করেন।
এ বিষয়ে প্রতিবাদ করলে অভিযুক্ত যুবক ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মারধরের চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। পাশাপাশি ভবিষ্যতে খুন-জখমসহ বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতির হুমকিও দেওয়া হয়। ভুক্তভোগী দাবি করেন, ঘটনার সময় তিনি তার মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন, যা প্রমাণ হিসেবে সংরক্ষিত আছে। এদিকে একই দিন রাত আনুমানিক ৮টা ২৫ মিনিটে অভিযুক্ত ব্যক্তি তার ফেসবুক আইডি থেকে ভুক্তভোগীর মেসেঞ্জারে পুনরায় অশালীন ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেন বলেও অভিযোগে বলা হয়েছে।
ঘটনার পর থেকে ভুক্তভোগী ও তার পরিবার আতঙ্কের মধ্যে রয়েছেন। স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা ব্যর্থ হওয়ায় তিনি আইনি সহায়তার জন্য কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

উল্লেখ্য, ইতিপূর্বে অভিযুক্ত ওই সন্ত্রাসীর বিরুদ্ধে ২০২১ সালে স্থাণীয় এক জনপ্রতিনিধিকে চুরি মেরে হত্যার চেষ্টা সহ আব্দুর রহমান নামে এক মানষিক প্রতিবন্ধিকে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছিল।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান, সাংবাদিককে হত্যা হুমকির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। পুলিশ অভিযুক্ত ব্যাক্তির বিরুদ্ধে তদন্তপূর্বক দ্রুত ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।

এদিকে সাংবাদিককে হত্যার হুমকি প্রদানে নিন্দা ও সন্ত্রাসীকে দ্রুত আটকের জোর দাবী জানিয়েছেন কালীগঞ্জ প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights