ফিলিস্তিনিদের কষ্টে অভ্যস্ত হবেন না : সালাহ

অনলাইন ডেস্ক

যেখানে পুরো বিশ্ব বড়দিনের আনন্দে মেতেছে, সেখানে ইসরায়েলের হামলায় অন্ধকারে আছে ফিলিস্তিনিরা। গাজায় নারী ও শিশুসহ অগণিত মানুষ মানবেতর জীবন যাপন করছেন- যা হৃদয় ছুঁয়ে গেছে মোহাম্মদ সালাহরও।

সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোয় সজ্জিত ক্রিসমাস ট্রি নয় বরং সাদাকালো ক্রিসমাস ট্রির ছবি পোস্ট করে সালাহ আর্তি জানিয়েছেন, যারা প্রাণ হারিয়েছে, যারা স্বজন হারিয়েছে, তাদের কথা যেন বিস্মৃতির অতলে তলিয়ে না যায়।

তিনি লিখেছেন, ‘মধ্যপ্রাচ্যে নৃশংস যুদ্ধ চলছে; বিশেষ করে গাজায় যে মৃত্যু ও ধ্বংসযজ্ঞ চলছে…এ বছর আমরা খুবই ভারাক্রান্ত হৃদয় নিয়ে ক্রিসমাস পালন করছি এবং যে মানুষগুলো তাদের প্রিয়জন হারিয়ে আর্তনাদ করছে, সেই পরিবারগুলোর সঙ্গে আমরা ব্যথা ভাগ করে নিচ্ছি।’
‘দয়া করে তাদের ভুলে যাবেন না এবং তাদের এই দুর্ভোগের সঙ্গে অভ্যস্ত হয়ে উঠবেন না। মেরি ক্রিসমাস।’-আরো যোগ করেন মোহাম্মদ সালাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights