ফিলিস্তিনে গণহত্যা : প্রতিবাদ জানালেন টালিউড ও বলিউড তারকারা

অনলাইন ডেস্ক
গোটা গাজা উপত্যকায় হত্যাযজ্ঞ চালানোর পর এবার এর দক্ষিণে অবস্থিত রাফাহ শহরে রবিবার রাত থেকে সেখানের ফিলিস্তিনিদের উপর বর্বর হামলা শুরু করেছে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা। এর প্রতিবাদে ফের একবার ফুঁসে উঠেছে পুরো বিশ্ব। বিশ্বনেতাদের পাশাপাশি, সাধারণ মানুষ ও বিভিন্ন অঙ্গনের তারকারাও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন।

মঙ্গলবার রাত থেকেই টালিউড-বলিউড তারকাদের সোশ্যাল মিডিয়ায় একটাই কথা, All Eyes on Rafah। গোটা বিশ্বের নানা প্রান্তের মানুষ যুদ্ধবিধ্বস্ত গাজা ভূখণ্ডের রাফায় আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের সমর্থনে যে পোস্ট করছে সেখানেই উল্লিখিত হচ্ছে ‘অল আইজ অন রাফা’। আর সেই ট্রেন্ডেই একমত প্রকাশ করেছেন ভারতীয় তারকা পরমব্রত চট্টোপাধ্য়ায়, নুসরাত জাহান, মিমি চক্রবর্তী, কারিনা কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া ও আলিয়া ভাটরা।

এমনকী, সোশ্যাল মিডিয়ার পোস্টে আলিয়া, প্রিয়াঙ্কারা স্পষ্ট লিখলেন, পৃথিবীর সব শিশুর ভালবাসা, নিরাপত্তা ও শান্তি পাওয়ার অধিকার আছে। যদিও ‘ইউনিসেফ’-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েও ফিলিস্তিনের পরিস্থিতি নিয়ে এর আগে কখনও কথা বলতে দেখা যায়নি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে। তবে এবার তিনিও প্রতিবাদ করলেন গাজার ঘটনার। মুখ খুলেছেন অভিনেত্রী রিচা চাড্ডাও। সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট লিখলেন, এই অবস্থা দেখে যারা এখনও ইসরায়েলকে সমর্থন করছেন, তারা এই গণহত্য়ার জন্য দায়ী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights