ফুটফুটে সন্তানের জন্ম দিলো কেরালার ট্রান্সজেন্ডার জুটি

ভারতের দক্ষিণের রাজ্য কেরালার আলোচিত ট্রান্সজেন্ডার জুটি জিয়া পাভাল ও জাহাদ। এই জুটির কোলজুড়ে এসেছে ফুটফুটে সন্তান। চোখে তাদের আনন্দাশ্রু। অশ্রুসিক্ত চোখে সন্তানকে স্বাগত জানিয়েছেন তারা।

জিয়া তাদের সন্তানের একটি ছবি ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন। তিনি জানান, নির্ধারিত সময়ের একমাস আগে বুধবার সকালে শিশুটির জন্ম হয়। জাহাদ এবং শিশু দুজনেই ভালো আছেন বলেও জানান তিনি।

পাভাল ও জাহাদ বলেন, বাবা-মা হওয়া তাদের স্বপ্ন ছিল। তাদের গর্ভাবস্থা ভারতে একটি বিরল ঘটনা হিসাবে বিবেচিত হয়েছিল এক সময়।

জাহাদ একজন হিসাবরক্ষক। সন্তান জন্ম দেওয়ার পর তিনি জানিয়েছেন, আগামী দুই মাসের মধ্যে কাজে ফেরার পরিকল্পনা রয়েছে তার। সে সময় জিয়া সন্তানের দেখভাল করবেন।

বুধবার তারা সন্তানের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে তাদের সমর্থক ও শুভাকাঙ্খীদের প্রার্থনা কামনা করেছেন।

সামাজিক মাধ্যমে সন্তান জন্ম দেওয়ার পর প্রশংসায় ভাসছে এই দম্পতি।

সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights