ফুলছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ নেতা গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার ফুলছড়ি উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি রুহুল আমিন মুসলিম জয়কে (২৩) গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার জয় উপজেলার উদাখালি ইউনিয়নের দক্ষিণ বুড়াইল গ্রামের স্থানীয় সাবেক ইউপি সদস্য মরহুম শাহ আলম মেম্বার ও সদ্য সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা বেগমের ছেলে।

সোমবার দুপুরে উপজেলার কালির বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, উপজেলার ফজলুপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও অফিস ভাঙচুরের ঘটনায় করা মামলায় জয়কে গ্রেফতার করা হয়েছে। চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’র অংশ হিসেবে অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, চলমান বিশেষ অভিযানে যারা অভিযুক্ত তাদের আইনের আওতায় আনা হচ্ছে। এর অংশ হিসেবে প্রজন্ম লীগ নেতা রুহুল আমিন মুসলিম জয়কে গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights