ফুলতলা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোল্লা হেদায়েত হোসেন লিটুকে (লিটু মেম্বার) গুলি করে হত্যা করার চেষ্টা
সৈয়দ আরাফাত হোসেন তাজ
অভয়নগর (যশোর) প্রতিনিধি:
আজ শুক্রবার (১২-০৪-২০২৪ খ্রি.) আনুমানিক রাত ৮ঃ০০ ঘটিকায় রাজঘাট ক্লাবের সামনে চায়ের দোকানে বসে চা খাওয়া অবস্থায় খুলনা জেলার ফুলতলা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোল্লা হেদায়েত হোসেন লিটু (৫৫) দুর্বৃত্তদের হাতে গুলিবিদ্ধ হয়েছে। তার বাড়ি ফুলতলা বাজার সংলগ্ন শিকিরহাট রোডের ডান হাতে তাজপুর এলাকায়। গত ১৮ ডিসেম্বর ২০২০ সালে মোল্লা হেদায়েত হোসেন লিটু (মেম্বার) এর ছোট ভাই মোল্লা হেমায়েত হোসেন (লিপু) কে সন্ত্রাসীরা নির্মমভাবে গুলি করে হত্যা করে। আজ রাজঘাট ক্লাবের সামনে মোল্লা হেদায়েত হোসেন লিটু যখন চা খাচ্ছিলেন তখন দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং তার পেটের উপর বুকের নিচে তিনি গুলিবিদ্ধ হয়। তাৎক্ষণিকভাবে তাকে অ্যাম্বুলেন্সে করে খুলনা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছে। গুলিবিদ্ধ ব্যক্তিকে খুলনা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। অপারেশনের প্রস্তুতি চলছে। তার একমাত্র মেয়ে খুলনা সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস অধ্যায়নরত । তিনি ফুলতলার ৪ নম্বর ওয়ার্ডের ২০০২ সালের নির্বাচিত ইউপি সদস্য ছিলেন এবং ফুলতলা বাজার বণিক সমিতির তিনবার নির্বাচিত মেম্বার ছিলেন।
