ফুলপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে। আজ রবিবার দুপুর ১২টায় এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ গেইট থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) অমিত রায় কল্লোল, ওসি আব্দুল্লাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার প্রমুখ। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, উপজেলা প্রকৌশলী রাকিব উল হাফিজ, সিনিয়র সাংবাদিক নাজিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights