ফুলবাড়ীতে আটক ভারতীয় যুবককে জেল হাজতে প্রেরণ

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অনুপ্রবেশের দায়ে বিজিবি এক ভারতীয় যুবককে আটক করে ফুলবাড়ী থানা পুলিশে সোপর্দ করেছে। আটককৃত যুবক ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার নটকোবাড়ী গ্রামের নয়ারহাটের জাহেদুল মিঞার ছেলে বাদল মিঞা।

স্থানীয়রা জানান, ওই ভারতীয় যুবক উপজেলার বালারহাটের গরুর হাটে রবিবার সন্ধ্যার পরে ঘোরাফেরা করার সময় বালারহাট বিজিবি’র সদস্যদের নজরে আসে। পরে তারা জানতে পেরে ঐ ভারতীয় নাগরিককে আটক করে নিকটস্থ বিজিবি ক্যাম্পে নিয়ে যান। পরে তাকে জিজ্ঞাসাবাদে নিজেকে ভারতীয় বলে দাবি করেন তিনি। আটক ভারতীয় যুবক সীমান্তের বালাতারী গ্রামের আন্তর্জাতিক পিলার ৯৩১ এর নিকট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাণকৃঞ্চ দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ভারতীয়কে অনুপ্রবেশের মামলা দিয়ে রাতেই জেল হাজতে প্রেরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights