ফুলের রাজ্যে রঙের উৎসব

ফুলের প্রতি মানুষের ভালোবাসা চিরন্তন। রং, সৌরভ আর সৌন্দর্যের অপূর্ব মেলবন্ধন মানুষকে সব সময়ই আকর্ষণ করে। এই ভালোবাসা ঘিরে রাজধানীর প্রাণকেন্দ্র রমনা পার্কে শুরু হয়েছে তিন দিনব্যাপী ফুল উৎসব। গণপূর্ত অধিদপ্তরের উদ্যোগে গত রবিবার থেকে শুরু হওয়া এই আয়োজন নগরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে।

শীত মৌসুম এলেই রমনা পার্ক রঙিন ফুলে সেজে ওঠে। এবারের ফুল উৎসবে পদ্ম, গাঁদা, পেটুনিয়া, জিনিয়া, ডালিয়া, গোলাপসহ নানা জাতের মৌসুমি ফুলের সমাহার ঘটেছে। ফুলের সারি, নান্দনিক সাজসজ্জা আর খোলা সবুজ পরিবেশ দর্শনার্থীদের মুগ্ধ করছে। উৎসব ঘিরে পরিবার-পরিজন নিয়ে অনেকেই দূরদূরান্ত থেকে আসছেন। কেউ ফুলের সঙ্গে ছবি তুলছেন, কেউ আবার প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাচ্ছেন।

প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দর্শনার্থীরা ফুল উৎসবে অংশ নিতে পারছেন। তিন দিনের এই আয়োজন শেষ হবে আজ। রমনা পার্কের এই ফুল উৎসব নগরজীবনে স্বস্তির ছোঁয়া এনে দিয়েছে। লেখা ও ছবি : রোহেত রাজীব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights