ফেনী-১ আসনে আলাউদ্দিন নাসিম জয়ী

ফেনী প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে বিপুল ভোটে জয় লাভ করেছেন আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।

জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ের সূত্রে পাওয়া ১১৫টি কেন্দ্রের মধ্যে ১১৫টি কেন্দ্রের ফলাফলে নৌকার প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম পেয়েছেন ১ লাখ ৮২ হাজার ৭৬০ ভোট। লাঙ্গল প্রতীকের শাহরিয়ার ইকবাল পেয়েছেন ৪ হাজার ১৯৫ ভোট।

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ফেনীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights