ফেনীতে উন্নতির দিকে বন্যা পরিস্থিতি

ফেনী প্রতিনিধি

ফেনীতে বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে রয়েছে। এখনও শহরের প্রধান প্রধান সড়কের কোথায়ও কোমড়ের উপর আর কোথাও কোমড় পানি রয়েছে।

ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার উঁচু এলাকা থেকে পানি প্রায় নেমে গেছে। ফেনী শহর, সদর, দাগনভূঞা ও সোনাগাজী উপজেলার পানিবন্দি মানুষ এখনও আগের মতোই আছেন। তবে পানি কিছুটা কমেছে।

এদিকে, জেলা জুড়ে দেখা দিয়েছে তীব্র বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট। চরদিকে পানি ও খাদ্যের জন্য চলছে হাহাকার। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর অংশে এখনও পানি থাকলেও মহাসড়কের একটি লেনে ধীর গতিতে যান চলাচল করছে।
তবে এখনও শুরু হয়নি রেল যোগাযোগ। শহরের কিছু কিছু এলাকায় গতকাল রাত থেকে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। মোবাইল নেট ওয়ার্ক অনেকটাই নেই। একটি কোম্পানীর নেটওয়ার্ক ছাড়া বাকীগুলো কাজ করছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights