ফেনীতে চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

ফেনী প্রতিনিধি:

ফেনীতে ২১ টুকরা করা পিকআপসহ আন্তঃজালা চোর চক্রের পাঁচ (৫) সদস্যকে গ্রেফতার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ। রাত দশটার দিকে সোনাগাজীর তুলাবাড়িয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। দুপুরে ফেনীর আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়।

ফেনীর পুলিশ সুপার জাকির হাসান রবিবার সংবাদ সম্মেলন করে এমন তথ্য জানান। পুলিশ সুপার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোনাগাজী মডেল থানাধীন পৌরসভার ৫নম্বর ওয়ার্ড তুলাতলীর আকাশ ডেন্টিং ওয়ার্কসপ এর মালিক আজাদ হোসেন প্র. আকাশকে (২৩) পুলিশ আটক করে। এসময় তার দেখানো মতে ১টি পিকআপ গাড়ির ২১ টুকরা অংশ উদ্ধার করে এবং এ ঘটনায় ব্যাপক জিজ্ঞাসাবাদে সে আরও চারজন জড়িত আছে বলে স্বীকার করে। পুলিশ তাদেরও গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- সালা উদ্দিন কাদের প্র. নিশান (২৪), আব্দুল আজিজ প্র. তারেক প্র. লেংড়া তারেক (২৪), মো. হাসান (১৯), ফরহাদুল ইসলাম ফয়সাল (২২)। তারা ফেনী, নোয়াখালী,চট্টগ্রাম ও কুমিল্লা জেলার বাসিন্দা।

উল্লেখ্য, গত ২৮ মার্চ রাতে চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে গাড়িটি চুরি করে বিক্রয়ের উদ্দ্যেশে সোনাগাজীর আকাশ ডেন্টিং ওয়ার্কসপ এ এনে ২১ টুকরা করে রাখা হয়। চক্রটি দীর্ঘদিন গাড়ি চুরি করে এনে টুকরো টুকরো করে গাড়ির খুচরা যন্ত্রাংশ বিক্রি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights