ফেনীতে দুই মাদক কারবারি গ্রেফতার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকা থেকে মো. মনির হোসেন (৩৪) ও ক্যহলাচিং চৌধুরী (২১) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে আনুমানিক ৮ লিটার চোলাই মদ জব্দ করা হয়।

মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে লালপোল এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মনির হোসেন খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার তিন টোহরী এলাকার বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে। আর ক্যহলাচিং চৌধুরী খাগড়াছড়ি সদর উপজেলার কালডোবা এলাকার বাসিন্দা উচিংনু চৌধুরীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক সোমেন মন্ডল।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, দুই মাদক কারবারি শহরের লালপোল এলাকায় অবস্থান করছে। তাদের তল্লাশি করে আমরা চোলাই মদ জব্দ করি। এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপ-পরিদর্শক বাদী হয়ে সদর থানায় পৃথক দু’টি মামলা দায়েরের প্রস্তুতি সম্পন্ন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights